জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক  •  Knowledge, Discipline, The Volunteers

Essential Guidelines for BNCC Officers (PUO/TUO) and Military Staff

BNCC Resource Hub-এর এই বিভাগটি বিশেষভাবে আমাদের সম্মানিত বিএনসিসি অফিসার (BNCCO), প্রফেসর আন্ডার অফিসার (PUO), টিচার আন্ডার অফিসার (TUO) এবং নিয়োজিত সামরিক স্টাফদের (JCO/NCO) জন্য তৈরি করা হয়েছে। একটি প্লাটুন বা  কোম্পানি বা ব্যাটালিয়নকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রশাসনিক ও প্রশিক্ষণগত দক্ষতার কোনো বিকল্প নেই।


📋 ১. Roles and Responsibilities (দায়িত্ব ও কর্তব্য)

একজন বিএনসিসি অফিসারের মূল দায়িত্ব হলো ক্যাডেটদের মধ্যে সামরিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদর দপ্তরের নির্দেশনানুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা।

  • Administrative Duties: ক্যাডেট এনরোলমেন্ট প্রক্রিয়া তদারকি করা এবং মাস্টার রোল (Master Roll) হালনাগাদ রাখা।
  • Training Management: সাপ্তাহিক ড্রিল এবং তাত্ত্বিক ক্লাসগুলোর একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা।
  • Coordination: ব্যাটালিয়ন ও রেজিমেন্ট সদর দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা।

🎖️ ২. Military Staff Coordination (সামরিক স্টাফদের সাথে সমন্বয়)

রেজিমেন্ট সদর দপ্তরের কর্মরত জেসিও (JCO) এবং এনসিও (NCO)-দের সাথে সমন্বয় করে প্রশিক্ষণ পরিচালনা করা অফিসারের অন্যতম প্রধান কাজ।

  • Training Schedule: ড্রিল ইনস্ট্রাক্টরদের সাথে আলোচনা করে প্যারেড শিডিউল নির্ধারণ।
  • Store Management:  প্লাটুন/কোম্পানি/ব্যাটালিয়নের অস্ত্রাগার (Kote) এবং স্টোর রুমের নিরাপত্তা ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণ।

📂 ৩. Important Documentations (প্রয়োজনীয় নথিপত্র)

অফিসার এবং স্টাফদের নিচের নথিগুলো সবসময় গুছিয়ে রাখা প্রয়োজন:

  1. Enrollment Forms: নতুন ক্যাডেট ভর্তির ফরম ও ডাটাবেজ।
  2. Training Progress Report: ক্যাডেটদের মাসিক প্রশিক্ষণের অগ্রগতি প্রতিবেদন।
  3. Certificate Exam Logs: ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার জন্য যোগ্য ক্যাডেটদের তালিকা তৈরি ও পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন ।
  4. Clothing & Equipment Ledger: ইউনিফর্ম এবং অন্যান্য সরঞ্জামের হিসাব।

🚀 ৪. Leadership & Mentorship (নেতৃত্ব ও দিকনির্দেশনা)

একজন অফিসার হিসেবে আপনার ব্যক্তিত্ব ক্যাডেটদের জন্য অনুপ্রেরণা।

  • Uniformity: সর্বদা সঠিক ও পরিপাটি ইউনিফর্ম পরিধান নিশ্চিত করা।
  • Discipline: ক্যাডেটদের মধ্যে আনুগত্য এবং সময়ানুবর্তিতার চর্চা বাড়ানো।
  • Motivation: ক্যাডেটদের সশস্ত্র বাহিনীতে যোগদানে উৎসাহিত করা এবং নিয়মিত ক্যারিয়ার কাউন্সেলিং করা।

📥 ৫. Quick Links for Officers

সদর দপ্তর থেকে জারিকৃত গুরুত্বপূর্ণ ফরম এবং নীতিমালা সরাসরি ডাউনলোড করুন:

  • Cadet Enrollment Policy
  • PUO/TUO Promotion Criteria
  • Annual Training Calendar (Army/Navy/Air)

About The Author


Discover more from BNCC Resource Hub

Subscribe to get the latest posts sent to your email.

Comments

Leave a Reply

Discover more from BNCC Resource Hub

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from BNCC Resource Hub

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading