“দেশ মাতৃকার সেবায় অংশ নিন, বিএনসিসি’তে যোগ দিন”
ক্যাডেট ভর্তি বিজ্ঞপ্তি — শিক্ষাবর্ষ ২০২৬-২০২৭
বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড-এর বিএনসিসি (সেনা শাখা — পুরুষ ও মহিলা প্লাটুন, ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ক্যাডেট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের আগ্রহী ছাত্র ও ছাত্রী উভয়কে নিচের অনলাইন ফরম পূরণ করে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।
আবেদনকারীদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা (ভাইভা), শারীরিক সক্ষমতা যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে মূল্যায়ন করা হবে এবং যোগ্যতা ও সক্ষমতার ভিত্তিতে চূড়ান্তভাবে ক্যাডেট নির্বাচন করা হবে।
- ফরম জমার শেষ তারিখ
- ২৭ সেপ্টেম্বর ২০২৬
- ভর্তি পরীক্ষা
- ২৮ সেপ্টেম্বর ২০২৬
- ফরম জমার স্থান
- বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড বিএনসিসি প্লাটুন
যোগ্যতা
- উচ্চতা: পুরুষ প্রার্থী ৫ ফুট ৪ ইঞ্চি, মহিলা প্রার্থী ৫ ফুট ১ ইঞ্চি
- ওজন: পুরুষ প্রার্থী ৫৪ কেজি, মহিলা প্রার্থী ৪৬ কেজি (উচ্চতা ও বয়স অনুসারে নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)
- এসএসসি/সমমান পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ (মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ শিথিলযোগ্য)
- প্লাটুন পর্যায়ে সপ্তাহে ০২ (দুই) দিন নিয়মিত প্রশিক্ষণে অংশ নিতে হবে
প্রিন্ট করা ফরমের সাথে যা জমা দিতে হবে
- পাসপোর্ট সাইজের ছবি — ২ কপি
- জন্মনিবন্ধন সনদের ফটোকপি — ১ কপি
- এসএসসি ফলাফলের (মার্কশিট/সনদ) ফটোকপি — ১ কপি
- মা ও বাবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি — ১ কপি করে
- রক্তের গ্রুপের সনদ/রিপোর্ট — ১ কপি
যেভাবে আবেদন করবেন: নিচের ফরম পূরণ করে জমা দিন → প্রাপ্ত আবেদন নম্বরসহ ফরমটি A4 কাগজে প্রিন্ট করুন → আবেদনকারী ও অভিভাবকের স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত স্থানে জমা দিন।
যোগাযোগ: ক্যাপ্টেন মুহম্মদ জিয়াউর রহমান (বিএনসিসিও), ব্যাটালিয়ন কমান্ডার, ১১ বিএনসিসি ব্যাটালিয়ন ও ভারপ্রাপ্ত প্লাটুন কমান্ডার — 01710935356
শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দেশসেবার মানসিকতায় নিজেকে গড়ে তোলার যাত্রা শুরু হোক বিএনসিসির হাত ধরে। 🇧🇩
