বিগত বছরের প্রশ্নপত্রের আলোকে লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি স্বেচ্ছাসেবী আধা-সামরিক বাহিনী, যা দেশের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ প্রদান করে । পদোন্নতি পরীক্ষা সাধারণত লিখিত (৩০ নম্বর) ও ব্যবহারিক (২০ নম্বর) উভয় অংশে বিভক্ত থাকে । এই গাইডলাইনটি বিগত ৪ এপ্রিল ২০২৬ তারিখের পরীক্ষার প্রশ্নপত্র ও অফিসিয়াল সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।
কর্ণফুলী রেজিমেন্টের বিএনসিসি (BNCC) ক্যাডেট পদোন্নতি পরীক্ষা সাধারণত প্রতি বছর ৩/৪ বার অনুষ্ঠিত হয়। অর্থাৎ, প্রতি ৩/৪ মাস অন্তর অন্তর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার পর পরবর্তী ক্যাডেট পদোন্নতি পরীক্ষা আগামী জুলাই/আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পদোন্নতির ধাপসমূহ:
১. ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল
২. ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল
৩. ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট
📝 বিভাগ ১: সাধারণ জ্ঞান ও বিএনসিসি (General Knowledge)
১. বি এন সি সি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭৯ ।
২. বিএনসিসি কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়) ।
৩. বিএনসিসি (BNCC)-র মূলমন্ত্র কয়টি?
উত্তরঃ ৩ টি।
৪. বি এন সি সি একটি প্লাটুনে কতজন জনবল থাকে এবং এর বিন্যাস কী?
উত্তরঃ মোট ৩২ জন ।
বিন্যাস:
- ১ জন প্লাটুন কমান্ডার,
- ১ জন ক্যাডেট সার্জেন্ট,
- ৩ জন ক্যাডেট কর্পোরাল,
- ৩ জন ক্যাডেট ল্যান্স কর্পোরাল এবং
- ২৪ জন ক্যাডেট ।
৫. জাতীয় ও সামরিক তথ্য:
- স্বাধীনতা দিবস: ২৬ মার্চ ।
- সশস্ত্র বাহিনী দিবস: ২১শে নভেম্বর।
- সার্কভুক্ত দেশ কয়টি: ৮ টি ।
- মুক্তিযুদ্ধে ‘বীর বিক্রম’ খেতাব লাভ করেন: ১৭৫ জন ।
৬. পূর্ণরূপ লিখুন:
- BMA: Bangladesh Military Academy ।
- GPA: Grade Point Average।
৭. BNCC ও কর্ণফুলী রেজিমেন্ট -এর গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিবর্গ:
- BNCC মহাপরিচালক (DG): ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি ।
- রেজিমেন্ট কমান্ডার (RC), কর্ণফুলী রেজিমেন্ট : লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি, আর্টিলারী
- ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট(BA), কর্ণফুলী রেজিমেন্ট: মেজর মোঃ রফিকুল হাসান রাফি, পদাতিক ।
📝 বিভাগ ২: ফিল্ডক্র্যাফট ও রণকৌশল (Fieldcraft & Tactics)
১. টহল (Patrol) কাকে বলে ও কত প্রকার?
উত্তরঃ শত্রুর এলাকায় চুপি চুপি প্রবেশ করে গোপনে কিংবা সংঘর্ষের মাধ্যমে শত্রুর সম্ভাব্য সংবাদ সংগ্রহ করে নিজ অধিনায়ককে সঠিকভাবে পরিকল্পনা তৈরিতে সাহায্য করাকেই টহল বলে ।
টহল ২ প্রকার।
যথা: (ক) পর্যবেক্ষণ টহল এবং (খ) জংগী টহল ।
২. এইম (Aim) এর সংজ্ঞা দিন:
উত্তরঃ ফায়ারের প্রয়োজনীয় চোখ, ব্যাক সাইড ইউ, ফ্রন্ট সাইড টিপস এবং লক্ষ্য বস্তুর লক্ষ্য বিন্দুতে একটি কাল্পনিক সরল রেখা অংকন করাকে এইম বলে ।
৩. ফাঁদ (Ambush) কাকে বলে ও এর দল কয়টি?
উত্তরঃ শত্রু বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার জন্য হঠাৎ আক্রমণ করাকে ফাঁদ বলে।
ফাঁদ ২ প্রকার ।
ফাঁদের দল ৪টি। যথা:
(ক) বিচ্ছিন্নকারী দল,
(খ) আবরনী দল,
(গ) কার্যকরী দল এবং
(ঘ) সংরক্ষিত দল ।
বিশেষ দ্রষ্টব্য: ফাঁদের অধিনায়ক এ্যাকশন পার্টির সাথে থাকেন ।
৪. হানা (Raid):
- হানার পর্ব: ৪ টি ।
- হানার উপ-অধিনায়ক কাভারিং পার্টির সাথে থাকেন ।
৫. সামরিক চাল(Movement):
- সামরিক চাল ৪ প্রকার। যথা:
- (ক) গড়ান চাল,
- (খ) চিতা চাল,
- (গ) হাঁটা চাল এবং
- (ঘ) বানর চাল ।
৬. মানচিত্র ও দূরত্ব নির্ণয়:
- মানচিত্রে পাকা রাস্তা বুঝাতে লাল রং ব্যবহার করা হয় ।
- ম্যাপ সাধারণত ২ প্রকার: সাধারণ ম্যাপ ও বিশেষ ম্যাপ ।
- সঠিক দূরত্ব নির্ণয়ের জন্য এলাকাকে ৩টি ভাগে ভাগ করা যায় ।
৭. আঙ্গুলের সাহায্যে ডিগ্রী নির্ণয়:
- তর্জনী আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৮ ডিগ্রী
- তর্জনী আঙ্গুল হতে মধ্যমা আঙ্গুল পর্যন্ত: ৩ ডিগ্রী
- মধ্যমা আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৫ ডিগ্রী
📝 বিভাগ ৩: অস্ত্র পরিচিতি ও অগ্নিনির্বাপণ
১. ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ- ৫৬ (চায়না) এর বৈশিষ্ট্য:
উত্তরঃ এই রাইফেলের প্রধান ৬টি বৈশিষ্ট্য হলো। যথা:
(ক) আধা স্বয়ংক্রিয়,
(খ) গ্যাসের সাহায্যে পরিচালিত,
(গ) বাতাসের দ্বারা ঠান্ডা হয়,
(ঘ) ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়,
(ঙ) বেয়নেট লাগানো যায়,
(চ) হালকা এবং কার্যকরী ।
২. ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ- ৫৬ (চায়না) সাধারণভাবে কতটি অংশে খোলা হয়?
উত্তরঃ ৮ অংশে ।
৩. আগুন নিভানোর সামগ্রী:
- বৈদ্যুতিক আগুন: কার্বনডাই অক্সাইড ($CO_2$) ।
- তৈল বা পেট্রোলের আগুন: ফোম টাইপ এক্সটিংগুইশার ।
- সব ধরনের আগুন: ড্রাই কেমিক্যাল পাউডার (DCP) ।
📝 বিভাগ ৪: প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ (First Aid & Disaster)
১. হিটস্ট্রোক এর লক্ষণ:
উত্তরঃ
(ক) শরীরের তাপমাত্রা বৃদ্ধি,
(খ) ঘাম কমে যাওয়া বা বন্ধ হওয়া,
(গ) ত্বক লাল ও শুষ্ক হওয়া,
(ঘ) শ্বাস-প্রশ্বাসে অসুবিধা ।
২. হৃদরোগের লক্ষণ:
উত্তরঃ
(ক) বুকে ব্যাথা বা অস্বস্তি,
(খ) শ্বাসকষ্ট,
(গ) অতিরিক্ত ঘাম,
(ঘ) বাহু, ঘাড় বা পিঠে ব্যাথা,
(ঙ) মাথা ঘোরানো ।
৩. সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা:
উত্তরঃ
১. আক্রান্ত স্থানের ৪ আঙ্গুল ওপরে রশি দিয়ে বাঁধা এবং ১৫ মিনিট পর পর ৩০ সেকেন্ডের জন্য খোলা,
২. রোগীকে শান্ত রাখা,
৩. আক্রান্ত স্থান নাড়াচাড়া না করা,
৪. টাইট পোশাক বা অলংকার খুলে ফেলা,
৫. দ্রুত হাসপাতালে নেওয়া ।
৪. দুর্যোগ (Disaster) কাকে বলে?
উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন করে তাকেই দুর্যোগ বলে ।
দুর্যোগ ২ প্রকার। যথা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট ।
📝 বিভাগ ৫: চিত্র অংকন (Tactical Diagram)
চূড়ান্ত মিলনস্থান (FRV) দখলের চিত্র:

পরীক্ষায় এই চিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রে ঘড়ির কাঁটার অবস্থান অনুযায়ী সেকশনগুলো সাজাতে হয়:
- ১২ টার অবস্থানে: ১নং সেকশন
- ৩ টার অবস্থানে: ৩নং সেকশন
- ৬ টার অবস্থানে: প্লাটুন অধিনায়ক ও রানার
- ৯ টার অবস্থানে: ২নং সেকশন
- কেন্দ্রে: প্লাটুন সদর
📝 বিভাগ ৬: ইংরেজি অনুবাদ (English Translation)
পদোন্নতি পরীক্ষায় অনুবাদের ক্ষেত্রে সাধারণত দৈনন্দিন জীবন, বিএনসিসি জীবন এবং চিরন্তন সত্য (Universal Truth) থেকে বাক্য দেওয়া হয়। নিচে বিগত পরীক্ষার এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ অনুবাদগুলো সাজিয়ে দেওয়া হলো:
১. বিগত পরীক্ষার সমাধান (৪ এপ্রিল ২০২৬)
পরীক্ষায় আসা অনুচ্ছেদ ও বাক্যগুলোর সঠিক ইংরেজি রূপ:
- অনুচ্ছেদ ১ (ক্যাডেট তানভীর):
- আমি ক্যাডেট তানভীর। → I am Cadet Tanvir.
- আমি একজন পরীক্ষার্থী। → I am an examinee.
- আমার বয়স ১৫ বছর। → My age is 15 years.
- আমি দশম শ্রেণীতে পড়ি। → I read in class 10.
- আমি একজন ভালো মানুষ হতে চাই। → I want to become a good human being.
- অনুচ্ছেদ ২ (ক্যাডেট তানিয়া নাজনীন):
- আমি ক্যাডেট তানিয়া নাজনীন। → I am Cadet Tanya Naznin.
- আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। → I study at University.
- আমার তিন ভাই ও দুই বোন আছে। → I have three brothers and two sisters.
- আমি পিতা-মাতার কনিষ্ঠ সন্তান। → I am the youngest child of my parents.
- আমার পিতা ও মাতা সরকারী চাকুরিজীবী। → My father and mother are government employees.
- তাঁরা উভয়েই আমাদের দেখাশুনা করেন। → They both look after us.
- আমি আমার পিতা-মাতাকে খুব ভালবাসি। → I love my parents very much.
- বিবিধ গুরুত্বপূর্ণ বাক্য:
- এখন বৃষ্টি হতে পারে। → It may rain.
- ট্রেন আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। → We reached the station after the train had arrived.
- পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। → The earth moves round the sun.
- আমার ঘড়িটা ঠিক সময় দেয়। → My watch keeps the right time.
- এখন বেলা সাড়ে দশটা। → It is half past ten now.
২. সম্ভাব্য ও প্রয়োজনীয় অনুবাদ (প্রস্তুতির জন্য)
পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য এই বাক্যগুলো চর্চা করা জরুরি:
|
বাংলা বাক্য |
ইংরেজি অনুবাদ |
|
ড্রিল শৃঙ্খলার মূল ভিত্তি। |
Drill is the foundation of discipline. |
|
স্বাস্থ্যই সকল সুখের মূল। |
Health is the root of all happiness. |
|
নাচতে না জানলে উঠান বাঁকা। |
A bad workman quarrels with his tools. |
|
সমাজ সেবা বিএনসিসির অন্যতম কাজ। |
Social service is one of the main tasks of BNCC. |
|
আমি দেশকে ভালোবাসি। |
I love my country. |
|
সততাই সর্বোত্তম পন্থা। |
Honesty is the best policy. |
💡 অনুবাদে ভালো করার টিপস:
১. Tense-এর সঠিক ব্যবহার: চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সবসময় ‘Present Indefinite Tense’ ব্যবহার করবেন (যেমন: moves round the sun) । ২. Spelling বা বানান: ‘Examinee’ (পরীক্ষার্থী), ‘Environment’ (পরিবেশ), বা ‘Discipline’ (শৃঙ্খলা) এর মতো শব্দগুলোর বানান বারবার লিখে অনুশীলন করুন। ৩. সময়ের উল্লেখ: সময় বলার ক্ষেত্রে ‘Half past’ (সাড়ে) বা ‘Quarter to’ (পৌনে) এর ব্যবহারগুলো শিখে রাখুন ।
ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ও সম্পাদিত:
ক্যাপ্টেন মুহম্মদ জিয়াউর রহমান, বিএনসিসি অফিসার।
Link: https://bncc.work
(এটি bncc.work এর একটি বিশেষ আর্কাইভাল পোস্ট। অনুমতি ব্যতীত এর কোনো অংশ পুন:প্রকাশ নিষিদ্ধ।)
About The Author
Discover more from BNCC Resource Hub
Subscribe to get the latest posts sent to your email.