জ্ঞান · শৃঙ্খলা · স্বেচ্ছাসেবক  •  Knowledge, Discipline, The Volunteers

Tag: ক্যাডেট পদোন্নতি

  • বিএনসিসি ক্যাডেট পদোন্নতি চূড়ান্ত পরীক্ষা–২০২৬ (কর্ণফুলী রেজিমেন্ট): হুবহু প্রশ্নপত্র ও সঠিক উত্তর (সকল স্তর)

    বিএনসিসি ক্যাডেট পদোন্নতি চূড়ান্ত পরীক্ষা–২০২৬ (কর্ণফুলী রেজিমেন্ট): হুবহু প্রশ্নপত্র ও সঠিক উত্তর (সকল স্তর)

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ক্যাডেট পদোন্নতির চূড়ান্ত পরীক্ষা গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কর্ণফুলী রেজিমেন্টের অধীনে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি তিনটি স্তরে গ্রহণ করা হয় — (১) ক্যাডেট → ক্যাডেট ল্যান্স কর্পোরাল, (২) ক্যাডেট ল্যান্স কর্পোরাল → ক্যাডেট কর্পোরাল এবং (৩) ক্যাডেট কর্পোরাল → ক্যাডেট সার্জেন্ট। আগামী পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে এখানে তিনটি স্তরের প্রশ্নপত্রই হুবহু তুলে ধরা হলো — সঙ্গে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্নগুলো ফিল্ডক্র্যাফট ও রণকৌশল, মানচিত্র পঠন, অস্ত্র পরিচিতি, প্রাথমিক চিকিৎসা ও সাধারণ জ্ঞান — সব শাখা থেকেই এসেছে।

    📊 পরীক্ষার কাঠামো: পূর্ণমান ৫০ (লিখিত ৩০ + ব্যবহারিক ২০); পাশ মার্ক — লিখিত ১৩, ব্যবহারিক ১০; সময় ৪০ মিনিট।

    ⚠️ দ্রষ্টব্য: মহাপরিচালক (DG) ও রেজিমেন্ট কমান্ডার (RC)-এর নাম পরীক্ষার সময় সর্বদা বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম লিখতে হবে।


    📕 স্তর ১ — ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল


    ১। সঠিক উত্তরের পার্শ্বে টিক চিহ্ন দাও। (৫.০০)

    ক। রাত্রীকালীন মার্চের সংঘটন কয়টি?
    i) ৩টি   ii) ২টি   iii) ৫টি   iv) ৪টি
    ✅ সঠিক উত্তর: i) ৩টি

    খ। ছদ্মবেশের নীতি কয়টি?
    i) ৩টি   ii) ৪টি   iii) ৫টি   iv) ২টি
    ✅ সঠিক উত্তর: iv) ২টি

    গ। ফায়ার নিয়ন্ত্রণ আদেশ কত প্রকার?
    i) ২ প্রকার   ii) ৪ প্রকার   iii) ৫ প্রকার   iv) ৬ প্রকার
    ✅ সঠিক উত্তর: ii) ৪ প্রকার

    ঘ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
    i) ১লা মে   ii) ২৬শে মার্চ   iii) ২৬ ডিসেম্বর   iv) ২১ ফেব্রুয়ারি
    ✅ সঠিক উত্তর: iv) ২১ ফেব্রুয়ারি

    ঙ। সার্কভুক্ত দেশ কয়টি?
    i) ৫টি   ii) ৯টি   iii) ৭টি   iv) ৮টি
    ✅ সঠিক উত্তর: iv) ৮টি

    ২। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এর নাম কি? (১.০০)
    উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি (সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক)।

    ৩। সেনা শাখার আওতাধীন কতটি রেজিমেন্ট রয়েছে? (১.০০)
    উত্তরঃ ৫টি — রমনা, ময়নামতি, কর্ণফুলী, মহাস্থান ও সুন্দরবন রেজিমেন্ট।

    ৪। ফাঁদের রণ ড্রিল কয়টি ও কি কি? (৩.০০)
    উত্তরঃ ফাঁদ ৪টি দল নিয়ে গঠিত হয় — বিচ্ছিন্নকারী দল, আবরণী দল, কার্যকরী দল ও সংরক্ষিত দল।

    ৫। টহল কি, টহল কত প্রকার কি কি? (৪.০০)
    উত্তরঃ শত্রুর এলাকায় গোপনে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করা অথবা নিজ বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাকে টহল (Patrol) বলে। টহল ২ প্রকার — (ক) জঙ্গী টহল (Fighting Patrol) ও (খ) পর্যবেক্ষণ টহল (Recce Patrol)।

    ৬। BNCC এর পূর্ণরূপ কি? (১.০০)
    উত্তরঃ Bangladesh National Cadet Corps.

    ৭। চাল কত প্রকার ও কি কি? (৩.০০)
    উত্তরঃ চাল ৪ প্রকার — গড়ানো চাল, চিতা চাল, হাঁটা চাল ও বানর চাল।

    ৮। কর্ণফুলী রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডারের নাম কি? (১.০০)
    উত্তরঃ লেঃ কর্ণেল সাদিক। (পরীক্ষায় বর্তমান রেজিমেন্ট কমান্ডারের নাম লিখতে হবে।)

    ৯। ফাঁদে উপঅধিনায়ক কোথায় থাকে? (১.০০)
    উত্তরঃ আবরণী দলের (Covering Party) সাথে।

    ১০। দুর্যোগ কাকে বলে, দুর্যোগের প্রকারভেদ লিখ? (২.০০)
    উত্তরঃ হঠাৎ সংঘটিত যে ঘটনা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে তাকে দুর্যোগ বলে। প্রকারভেদ ২টি — (ক) প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা) ও (খ) মনুষ্যসৃষ্ট দুর্যোগ (অগ্নিকাণ্ড, যুদ্ধ, সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ)।

    ১১। ৭.৬২ মিঃমিঃ রাইফেল (চায়না) বৈশিষ্ট্য কয়টি ও কি কি? (৪.০০)
    উত্তরঃ প্রধান বৈশিষ্ট্য — (ক) আধা স্বয়ংক্রিয়, (খ) গ্যাসের সাহায্যে পরিচালিত, (গ) বাতাসের দ্বারা ঠান্ডা হয়, (ঘ) ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়, (ঙ) বেয়নেট লাগানো যায় এবং (চ) অন্যান্য রাইফেল হতে হালকা ও কার্যকরী।

    ১২। হৃদরোগের লক্ষণসমূহ কয়টি ও কি কি? (৪.০০)
    উত্তরঃ বুকে ব্যথা বা অস্বস্তি; শ্বাসকষ্ট; অতিরিক্ত ঘাম; বাহু, ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা; এবং মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাওয়া।

    ব্যবহারিকঃ ১৩। (ক) ড্রিল (২০.০০)


    📗 স্তর ২ — ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল


    ১। সঠিক উত্তরের পার্শ্বে টিক চিহ্ন দাও। (৫.০০)

    ক। মানচিত্রে গাছ বুঝানোর জন্য কোন রং ব্যবহার হয়ে থাকে?
    i) কালো   ii) নীল   iii) হলুদ   iv) সবুজ
    ✅ সঠিক উত্তর: iv) সবুজ

    খ। স্বাধীনতা দিবস কবে?
    i) ২১শে ফেব্রুয়ারি   ii) ২৬শে মার্চ   iii) ১৬ ডিসেম্বর   iv) ০১লা মে
    ✅ সঠিক উত্তর: ii) ২৬শে মার্চ

    গ। বিএনসিসি প্লাটুনে কতজন জনবল থাকে?
    i) ২৫ জন   ii) ৩০ জন   iii) ৪১ জন   iv) ৩১ জন
    ✅ সঠিক উত্তর: iv) ৩১ জন
    📌 প্লাটুন কমান্ডার বাদে ক্যাডেট জনবল ৩১ জন; প্লাটুন কমান্ডারসহ মোট ৩২ জন।

    ঘ। ফাঁদ কত প্রকার?
    i) ৩ প্রকার   ii) ৪ প্রকার   iii) ২ প্রকার   iv) ৫ প্রকার
    ✅ সঠিক উত্তর: iii) ২ প্রকার

    ঙ। বিএনসিসি কোন মন্ত্রণালয়ের অধীনে?
    i) শিক্ষা মন্ত্রণালয়   ii) প্রতিরক্ষা মন্ত্রণালয়   iii) স্বরাষ্ট্র মন্ত্রণালয়   iv) তথ্য মন্ত্রণালয়
    ✅ সঠিক উত্তর: ii) প্রতিরক্ষা মন্ত্রণালয়

    ২। সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা কি? (৩.০০)
    উত্তরঃ (ক) রোগীকে আশ্বস্ত ও শান্ত রাখা; (খ) কামড়ানো অঙ্গ নড়াচড়া না করে স্থির (immobilize) রাখা এবং হৃৎপিণ্ডের নিচু অবস্থায় রাখা; (গ) কামড়ের উপরে হালকা চাপ ব্যান্ডেজ দেওয়া (রক্ত চলাচল বন্ধ হয় এমন শক্ত বাঁধন নয়); (ঘ) কাটাছেঁড়া বা মুখ দিয়ে বিষ চোষা থেকে বিরত থাকা; (ঙ) দ্রুত হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনমের ব্যবস্থা করা।

    ৩। চাল কত প্রকার ও কি কি? (৪.০০)
    উত্তরঃ চাল ৪ প্রকার — গড়ানো চাল, চিতা চাল, হাঁটা চাল ও বানর চাল।

    ৪। হানার উপ-অধিনায়ক কোথায় থাকে? (১.০০)
    উত্তরঃ আবরণী দলের (Covering Party) সাথে।

    ৫। সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি কয়টি? (৪.০০)
    উত্তরঃ ৫টি — একক মাত্রা পদ্ধতি, আকৃতি পদ্ধতি, দৃষ্টি পরিবর্তন পদ্ধতি, ফ্রন্ট সাইট টিপ পদ্ধতি ও শব্দের দ্বারা দূরত্ব নির্ণয় পদ্ধতি।

    ৬। বিএনসিসি মহাপরিচালক এর নাম লিখুন? (১.০০)
    উত্তরঃ ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। (পরীক্ষায় বর্তমান মহাপরিচালকের নাম লিখতে হবে।)

    ৭। BMA এর পূর্ণরূপ লিখ? (১.০০)
    উত্তরঃ Bangladesh Military Academy.

    ৮। GPS এর পূর্ণরূপ কি? (১.০০)
    উত্তরঃ Global Positioning System.

    ৯। কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন জেলা সমূহের নাম লিখ। (২.০০)
    উত্তরঃ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান (পার্বত্য চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল)।

    ১০। রাত্রীকালীন মার্চের সংঘটন লিখ। (৩.০০)
    উত্তরঃ ৩ জন — (ক) পথ প্রদর্শক, (খ) সহকারী পথ প্রদর্শক ও (গ) গণনাকারী।

    ১১। ৭.৬২ মিঃমিঃ রাইফেল এর বৈশিষ্ট্য কয়টি ও কি কি? (৫.০০)
    উত্তরঃ প্রধান ৬টি বৈশিষ্ট্য — (ক) আধা স্বয়ংক্রিয়, (খ) গ্যাসের সাহায্যে পরিচালিত, (গ) বাতাসের দ্বারা ঠান্ডা হয়, (ঘ) ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়, (ঙ) বেয়নেট লাগানো যায় এবং (চ) অন্যান্য রাইফেল হতে হালকা ও কার্যকরী।

    ব্যবহারিকঃ ১২। ড্রিল (২০.০০)


    📘 স্তর ৩ — ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট


    ১। সঠিক উত্তরের পার্শ্বে টিক চিহ্ন দাও। (৫.০০)

    ক। টহল কত পর্বে সমাধা করা হয়?
    i) ৭টি   ii) ৩টি   iii) ৫টি   iv) ২টি
    ✅ সঠিক উত্তর: ii) ৩টি

    খ। তর্জনী আঙ্গুল হতে মধ্যমা আঙ্গুল পর্যন্ত কত ডিগ্রী?
    i) ৫ ডিগ্রী   ii) ৮ ডিগ্রী   iii) ১২ ডিগ্রী   iv) ৩ ডিগ্রী
    ✅ সঠিক উত্তর: iv) ৩ ডিগ্রী

    গ। হানার পর্ব কয়টি?
    i) ৩টি   ii) ৪টি   iii) ৫টি   iv) ৬টি
    ✅ সঠিক উত্তর: i) ৩টি

    ঘ। ফাঁদ কত প্রকার?
    i) ৪ প্রকার   ii) ৩ প্রকার   iii) ২ প্রকার   iv) ৮ প্রকার
    ✅ সঠিক উত্তর: iii) ২ প্রকার

    ঙ। সশস্ত্র বাহিনী দিবস কবে?
    i) ২১শে নভেম্বর   ii) ২৩ নভেম্বর   iii) ১৬ ডিসেম্বর   iv) ২১ ডিসেম্বর
    ✅ সঠিক উত্তর: i) ২১শে নভেম্বর

    ২। টহল কাকে বলে, টহল কত প্রকার ও কি কি? (৪.০০)
    উত্তরঃ শত্রুর এলাকায় গোপনে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করা অথবা নিজ বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাকে টহল (Patrol) বলে। টহল ২ প্রকার — (ক) জঙ্গী টহল (Fighting Patrol) ও (খ) পর্যবেক্ষণ টহল (Recce Patrol)।

    ৩। দুর্যোগ কাকে বলে, দুর্যোগের প্রকারভেদ কয়টি ও কি কি? (৩.০০)
    উত্তরঃ হঠাৎ সংঘটিত যে ঘটনা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে তাকে দুর্যোগ বলে। প্রকারভেদ ২টি — (ক) প্রাকৃতিক দুর্যোগ (বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা) ও (খ) মনুষ্যসৃষ্ট দুর্যোগ (অগ্নিকাণ্ড, যুদ্ধ, সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ)।

    ৪। চাল কত প্রকার ও কি কি? (২.০০)
    উত্তরঃ চাল ৪ প্রকার — গড়ানো চাল, চিতা চাল, হাঁটা চাল ও বানর চাল।

    ৫। হানার দল কয়টি ও কি কি? (২.০০)
    উত্তরঃ ৫টি — বিচ্ছিন্নকারী দল, আবরণী দল, বাঁধা প্রদানকারী দল, কার্যকরী দল ও সংরক্ষিত দল।

    ৬। সঠিক দূরত্ব নির্ণয়ের পদ্ধতি কয়টি ও কি কি? (৩.০০)
    উত্তরঃ ৫টি — একক মাত্রা পদ্ধতি, আকৃতি পদ্ধতি, দৃষ্টি পরিবর্তন পদ্ধতি, ফ্রন্ট সাইট টিপ পদ্ধতি ও শব্দের দ্বারা দূরত্ব নির্ণয় পদ্ধতি।

    ৭। হৃদরোগের লক্ষণ সমূহ লিখ। (২.০০)
    উত্তরঃ বুকে ব্যথা বা অস্বস্তি; শ্বাসকষ্ট; অতিরিক্ত ঘাম; বাহু, ঘাড়, চোয়াল বা পিঠে ব্যথা; এবং মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাওয়া।

    ৮। রাত্রি কালীন মার্চের সংঘটন লিখ। (২.০০)
    উত্তরঃ ৩ জন — (ক) পথ প্রদর্শক, (খ) সহকারী পথ প্রদর্শক ও (গ) গণনাকারী।

    ৯। ফাঁদের উপঅধিনায়ক কোথায় থাকে? (১.০০)
    উত্তরঃ আবরণী দলের (Covering Party) সাথে।

    ১০। হিটস্ট্রোক এর লক্ষণ গুলো কি কি? (২.০০)
    উত্তরঃ শরীরের তাপমাত্রা বৃদ্ধি; ঘাম কমে যাওয়া বা বন্ধ হওয়া; ত্বক লাল ও শুষ্ক হওয়া; শ্বাস-প্রশ্বাসে অসুবিধা; মাথাব্যথা ও বমিভাব; এবং পালস ও হার্টবিট দ্রুত হওয়া।

    ১১। ফায়ার নিয়ন্ত্রণ আদেশ কত প্রকার? (১.০০)
    উত্তরঃ ৪ প্রকার — ব্যক্তিগত, অপেক্ষমান, সংক্ষিপ্ত ও সম্পূর্ণ ফায়ার নিয়ন্ত্রণ আদেশ।

    ১২। ম্যাপ সাধারণত কত প্রকার ও কি কি? (২.০০)
    উত্তরঃ স্কেল অনুসারে ৩ প্রকার — (ক) বৃহৎ স্কেল মানচিত্র, (খ) মধ্যম স্কেল মানচিত্র ও (গ) ক্ষুদ্র স্কেল মানচিত্র।

    ১৩। GPA এর পূর্ণরূপ কি? (১.০০)
    উত্তরঃ Grade Point Average.

    ব্যবহারিকঃ ১৪। ড্রিল (২০.০০)


    ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ও সম্পাদিত:
    ক্যাপ্টেন মুহম্মদ জিয়াউর রহমান, বিএনসিসি অফিসার।
    Link: https://bncc.work
    (এটি bncc.work এর একটি আর্কাইভাল পোস্ট। অনুমতি ব্যতীত এর কোনো অংশ পুনঃপ্রকাশ নিষিদ্ধ।)
  • BNCC ক্যাডেট পদোন্নতি পরীক্ষা (পর্ব-০২)

    BNCC ক্যাডেট পদোন্নতি পরীক্ষা (পর্ব-০২)

    বিগত বছরের প্রশ্নপত্রের আলোকে লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড 

    বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) একটি স্বেচ্ছাসেবী আধা-সামরিক বাহিনী, যা দেশের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রশিক্ষণ প্রদান করে । পদোন্নতি পরীক্ষা সাধারণত লিখিত (৩০ নম্বর) ও ব্যবহারিক (২০ নম্বর) উভয় অংশে বিভক্ত থাকে । এই গাইডলাইনটি বিগত ৪ এপ্রিল ২০২৬ তারিখের পরীক্ষার প্রশ্নপত্র ও অফিসিয়াল সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে।

    কর্ণফুলী রেজিমেন্টের বিএনসিসি (BNCC) ক্যাডেট পদোন্নতি পরীক্ষা সাধারণত প্রতি বছর ৩/৪ বার অনুষ্ঠিত হয়। অর্থাৎ, প্রতি ৩/৪ মাস অন্তর অন্তর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরীক্ষার পর পরবর্তী ক্যাডেট পদোন্নতি পরীক্ষা আগামী জুলাই/আগস্ট মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


    পদোন্নতির ধাপসমূহ:


    ১. ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল  

    ২. ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল  

    ৩. ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট


    📝 বিভাগ ১: সাধারণ জ্ঞান ও বিএনসিসি (General Knowledge)


    ১. বি এন সি সি কবে প্রতিষ্ঠিত হয়? 

    উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭৯ । 

    ২. বিএনসিসি কোন মন্ত্রণালয়ের অধীনে? 

    উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় (এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়) । 

    ৩. বিএনসিসি (BNCC)-র মূলমন্ত্র কয়টি? 

    উত্তরঃ ৩ টি। 

    ৪. বি এন সি সি একটি প্লাটুনে কতজন জনবল থাকে এবং এর বিন্যাস কী? 

    উত্তরঃ মোট ৩২ জন ।

    বিন্যাস:

    • ১ জন প্লাটুন কমান্ডার,
    • ১ জন ক্যাডেট সার্জেন্ট,
    • ৩ জন ক্যাডেট কর্পোরাল,
    • ৩ জন ক্যাডেট ল্যান্স কর্পোরাল এবং
    • ২৪ জন ক্যাডেট । 

    ৫. জাতীয় ও সামরিক তথ্য:

    • স্বাধীনতা দিবস: ২৬ মার্চ ।
    • সশস্ত্র বাহিনী দিবস: ২১শে নভেম্বর।
    • সার্কভুক্ত দেশ কয়টি: ৮ টি ।
    • মুক্তিযুদ্ধে ‘বীর বিক্রম’ খেতাব লাভ করেন: ১৭৫ জন । 

    ৬. পূর্ণরূপ লিখুন:

    • BMA: Bangladesh Military Academy ।
    • GPA: Grade Point Average।

    ৭. BNCC ও কর্ণফুলী রেজিমেন্ট -এর গুরুত্বপূর্ণ পদধারী ব্যক্তিবর্গ:

    • BNCC মহাপরিচালক (DG): ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি ।
    • রেজিমেন্ট কমান্ডার (RC), কর্ণফুলী রেজিমেন্ট : লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান, পিপিএমএস, পিএসসি, আর্টিলারী 
    • ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট(BA), কর্ণফুলী রেজিমেন্ট: মেজর মোঃ রফিকুল হাসান রাফি, পদাতিক ।


    📝 বিভাগ ২: ফিল্ডক্র্যাফট ও রণকৌশল (Fieldcraft & Tactics)


    ১. টহল (Patrol) কাকে বলে ও কত প্রকার? 

    উত্তরঃ শত্রুর এলাকায় চুপি চুপি প্রবেশ করে গোপনে কিংবা সংঘর্ষের মাধ্যমে শত্রুর সম্ভাব্য সংবাদ সংগ্রহ করে নিজ অধিনায়ককে সঠিকভাবে পরিকল্পনা তৈরিতে সাহায্য করাকেই টহল বলে ।

    টহল ২ প্রকার।

    যথা: (ক) পর্যবেক্ষণ টহল এবং (খ) জংগী টহল । 

    ২. এইম (Aim) এর সংজ্ঞা দিন:

    উত্তরঃ ফায়ারের প্রয়োজনীয় চোখ, ব্যাক সাইড ইউ, ফ্রন্ট সাইড টিপস এবং লক্ষ্য বস্তুর লক্ষ্য বিন্দুতে একটি কাল্পনিক সরল রেখা অংকন করাকে এইম বলে । 

    ৩. ফাঁদ (Ambush) কাকে বলে ও এর দল কয়টি? 

    উত্তরঃ শত্রু বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেওয়ার জন্য হঠাৎ আক্রমণ করাকে ফাঁদ বলে। 

    ফাঁদ ২ প্রকার । 

    ফাঁদের দল ৪টি। যথা: 

    (ক) বিচ্ছিন্নকারী দল, 

    (খ) আবরনী দল, 

    (গ) কার্যকরী দল এবং 

    (ঘ) সংরক্ষিত দল ।

    বিশেষ দ্রষ্টব্য: ফাঁদের অধিনায়ক এ্যাকশন পার্টির সাথে থাকেন । 

    ৪. হানা (Raid):

    • হানার পর্ব: ৪ টি ।
    • হানার উপ-অধিনায়ক কাভারিং পার্টির সাথে থাকেন ।

    ৫. সামরিক চাল(Movement): 

    • সামরিক চাল ৪ প্রকার। যথা:
    • (ক) গড়ান চাল,
    • (খ) চিতা চাল,
    • (গ) হাঁটা চাল এবং
    • (ঘ) বানর চাল । 

    ৬. মানচিত্র ও দূরত্ব নির্ণয়:

    • মানচিত্রে পাকা রাস্তা বুঝাতে লাল রং ব্যবহার করা হয় ।
    • ম্যাপ সাধারণত ২ প্রকার: সাধারণ ম্যাপ ও বিশেষ ম্যাপ ।
    • সঠিক দূরত্ব নির্ণয়ের জন্য এলাকাকে ৩টি ভাগে ভাগ করা যায় । 

    ৭. আঙ্গুলের সাহায্যে ডিগ্রী নির্ণয়:

    • তর্জনী আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৮ ডিগ্রী
    • তর্জনী আঙ্গুল হতে মধ্যমা আঙ্গুল পর্যন্ত: ৩ ডিগ্রী
    • মধ্যমা আঙ্গুল হতে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত: ৫ ডিগ্রী

    📝 বিভাগ ৩: অস্ত্র পরিচিতি ও অগ্নিনির্বাপণ


    ১. ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ- ৫৬ (চায়না) এর বৈশিষ্ট্য: 

    উত্তরঃ এই রাইফেলের প্রধান ৬টি বৈশিষ্ট্য হলো। যথা: 

    (ক) আধা স্বয়ংক্রিয়, 

    (খ) গ্যাসের সাহায্যে পরিচালিত, 

    (গ) বাতাসের দ্বারা ঠান্ডা হয়, 

    (ঘ) ম্যাগাজিন হতে গুলি ফিড করা হয়, 

    (ঙ) বেয়নেট লাগানো যায়, 

    (চ) হালকা এবং কার্যকরী । 

    ২. ৭.৬২ মিঃ মিঃ রাইফেল টাইপ- ৫৬ (চায়না) সাধারণভাবে কতটি অংশে খোলা হয়? 

    উত্তরঃ ৮ অংশে । 

    ৩. আগুন নিভানোর সামগ্রী:

    • বৈদ্যুতিক আগুন: কার্বনডাই অক্সাইড ($CO_2$) ।
    • তৈল বা পেট্রোলের আগুন: ফোম টাইপ এক্সটিংগুইশার ।
    • সব ধরনের আগুন: ড্রাই কেমিক্যাল পাউডার (DCP) ।


    📝 বিভাগ ৪: প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ (First Aid & Disaster)


    ১. হিটস্ট্রোক এর লক্ষণ: 

    উত্তরঃ 

    (ক) শরীরের তাপমাত্রা বৃদ্ধি, 

    (খ) ঘাম কমে যাওয়া বা বন্ধ হওয়া, 

    (গ) ত্বক লাল ও শুষ্ক হওয়া, 

    (ঘ) শ্বাস-প্রশ্বাসে অসুবিধা । 

    ২. হৃদরোগের লক্ষণ: 

    উত্তরঃ 

    (ক) বুকে ব্যাথা বা অস্বস্তি, 

    (খ) শ্বাসকষ্ট, 

    (গ) অতিরিক্ত ঘাম, 

    (ঘ) বাহু, ঘাড় বা পিঠে ব্যাথা, 

    (ঙ) মাথা ঘোরানো । 

    ৩. সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা: 

    উত্তরঃ 

    ১. আক্রান্ত স্থানের ৪ আঙ্গুল ওপরে রশি দিয়ে বাঁধা এবং ১৫ মিনিট পর পর ৩০ সেকেন্ডের জন্য খোলা, 

    ২. রোগীকে শান্ত রাখা, 

    ৩. আক্রান্ত স্থান নাড়াচাড়া না করা, 

    ৪. টাইট পোশাক বা অলংকার খুলে ফেলা, 

    ৫. দ্রুত হাসপাতালে নেওয়া । 

    ৪. দুর্যোগ (Disaster) কাকে বলে? 

    উত্তরঃ যা স্বাভাবিক পরিস্থিতিকে বিপন্ন করে তাকেই দুর্যোগ বলে ।

     দুর্যোগ ২ প্রকার। যথা: প্রাকৃতিক ও মানবসৃষ্ট ।

     


    📝 বিভাগ ৫: চিত্র অংকন (Tactical Diagram)


    চূড়ান্ত মিলনস্থান (FRV) দখলের চিত্র:

    পরীক্ষায় এই চিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রে ঘড়ির কাঁটার অবস্থান অনুযায়ী সেকশনগুলো সাজাতে হয়:

    • ১২ টার অবস্থানে: ১নং সেকশন
    • ৩ টার অবস্থানে: ৩নং সেকশন
    • ৬ টার অবস্থানে: প্লাটুন অধিনায়ক ও রানার
    • ৯ টার অবস্থানে: ২নং সেকশন
    • কেন্দ্রে: প্লাটুন সদর


    📝 বিভাগ ৬: ইংরেজি অনুবাদ (English Translation)


    পদোন্নতি পরীক্ষায় অনুবাদের ক্ষেত্রে সাধারণত দৈনন্দিন জীবন, বিএনসিসি জীবন এবং চিরন্তন সত্য (Universal Truth) থেকে বাক্য দেওয়া হয়। নিচে বিগত পরীক্ষার  এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ অনুবাদগুলো সাজিয়ে দেওয়া হলো:

    ১. বিগত পরীক্ষার সমাধান (৪ এপ্রিল ২০২৬)

    পরীক্ষায় আসা অনুচ্ছেদ ও বাক্যগুলোর সঠিক ইংরেজি রূপ:

    • অনুচ্ছেদ ১ (ক্যাডেট তানভীর):
    • আমি ক্যাডেট তানভীর। → I am Cadet Tanvir.
    • আমি একজন পরীক্ষার্থী। → I am an examinee.
    • আমার বয়স ১৫ বছর। → My age is 15 years.
    • আমি দশম শ্রেণীতে পড়ি। → I read in class 10.
    • আমি একজন ভালো মানুষ হতে চাই। → I want to become a good human being.

    • অনুচ্ছেদ ২ (ক্যাডেট তানিয়া নাজনীন):
    • আমি ক্যাডেট তানিয়া নাজনীন। → I am Cadet Tanya Naznin.
    • আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। → I study at University.
    • আমার তিন ভাই ও দুই বোন আছে। → I have three brothers and two sisters.
    • আমি পিতা-মাতার কনিষ্ঠ সন্তান। → I am the youngest child of my parents.
    • আমার পিতা ও মাতা সরকারী চাকুরিজীবী। → My father and mother are government employees.
    • তাঁরা উভয়েই আমাদের দেখাশুনা করেন। → They both look after us.
    • আমি আমার পিতা-মাতাকে খুব ভালবাসি। → I love my parents very much.

    • বিবিধ গুরুত্বপূর্ণ বাক্য:
    • এখন বৃষ্টি হতে পারে। → It may rain.
    • ট্রেন আসার পরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। → We reached the station after the train had arrived.
    • পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। → The earth moves round the sun.
    • আমার ঘড়িটা ঠিক সময় দেয়। → My watch keeps the right time.
    • এখন বেলা সাড়ে দশটা। → It is half past ten now.

    ২. সম্ভাব্য ও প্রয়োজনীয় অনুবাদ (প্রস্তুতির জন্য)

    পরবর্তী পরীক্ষার প্রস্তুতির জন্য এই বাক্যগুলো চর্চা করা জরুরি:

    বাংলা বাক্য

    ইংরেজি অনুবাদ

    ড্রিল শৃঙ্খলার মূল ভিত্তি।

    Drill is the foundation of discipline.

    স্বাস্থ্যই সকল সুখের মূল।

    Health is the root of all happiness.

    নাচতে না জানলে উঠান বাঁকা।

    A bad workman quarrels with his tools.

    সমাজ সেবা বিএনসিসির অন্যতম কাজ।

    Social service is one of the main tasks of BNCC.

    আমি দেশকে ভালোবাসি।

    I love my country.

    সততাই সর্বোত্তম পন্থা।

    Honesty is the best policy.

    💡 অনুবাদে ভালো করার টিপস:

    ১. Tense-এর সঠিক ব্যবহার: চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে সবসময় ‘Present Indefinite Tense’ ব্যবহার করবেন (যেমন: moves round the sun) । ২. Spelling বা বানান: ‘Examinee’ (পরীক্ষার্থী), ‘Environment’ (পরিবেশ), বা ‘Discipline’ (শৃঙ্খলা) এর মতো শব্দগুলোর বানান বারবার লিখে অনুশীলন করুন। ৩. সময়ের উল্লেখ: সময় বলার ক্ষেত্রে ‘Half past’ (সাড়ে) বা ‘Quarter to’ (পৌনে) এর ব্যবহারগুলো শিখে রাখুন ।


    ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ও সম্পাদিত:
    ক্যাপ্টেন মুহম্মদ জিয়াউর রহমান, বিএনসিসি অফিসার।
    Link: https://bncc.work
    (এটি bncc.work এর একটি বিশেষ আর্কাইভাল পোস্ট। অনুমতি ব্যতীত এর কোনো অংশ পুন:প্রকাশ নিষিদ্ধ।)


     

  • BNCC Promotion Exam Quiz – 01

    BNCC Promotion Exam Quiz – 01


    ব্যক্তিগত উদ্যোগে সংগৃহীত ও সম্পাদিত: 
    ক্যাপ্টেন মুহম্মদ জিয়াউর রহমান, বিএনসিসি অফিসার। 
    Link: https://bncc.work 
    (এটি bncc.work এর একটি বিশেষ আর্কাইভাল পোস্ট। অনুমতি ব্যতীত এর কোনো অংশ পুন:প্রকাশ নিষিদ্ধ।)
  • পদোন্নতি পরীক্ষা পরিচালনা

    পদোন্নতি পরীক্ষা পরিচালনা

    ক্রমিক পদোন্নতি পরীক্ষা পরীক্ষা পরিচালনা পর্যদের গঠন মন্তব্য
    ১। ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল ক। সভাপতি: নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার। খ। সদস্যঃ (১) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (২) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার
    ২। ক্যাডেট ল্যান্স কপোরাল হতে ক্যাডেট কর্পোরাল ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড খ। সদস্যঃ (১) নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার (২) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (৩) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার
    ৩। ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড খ। সদস্যঃ (১) কোম্পানী সেকেন্ড ইন কমান্ড (২) প্লাটুন কমান্ডার (৩) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (৪) ২ সামরিক প্রশিক্ষক প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট
    ৪। ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও ক। সভাপতি: ব্যাটালিয়ন কমান্ড খ। সদস্যঃ (১) ব্যাটালিয়ন  সেকেন্ড ইন কমান্ড (২) কোম্পানি কমান্ডারগণ (৩) ব্যাটালিয়ন হেড় কোয়ার্টারের পিইউগণ (৪)৩২ সামরিক প্রশিক্ষক রেজিমেন্ট সদর দপ্তর হতে প্রশ্নপত্র তৈরী করা হবে
  • পদোন্নতি পরীক্ষার সময়সূচী

    ক্রমিক

    পর্যায়

    ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কপোরাল

    ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল

    ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট

    ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও

    মন্তব্য

    ১।

    বিশ্ববিদ্যালয়

    এপ্রিল

    জুলাই

    জানুয়ারি

    এপ্রিল/

    অক্টোবর

    বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা কোম্পানী থাকলে এপ্রিল মাসে ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও পদোন্নতি পরীক্ষা হবে অথবা কলেজ পর্যায়ের সাথে অক্টোবর মাসে এ পরীক্ষা হতে পারে।

    ২।

    কলেজ

    অক্টোবর

    জানুয়ারি

    জুলাই

    অক্টোবর

     

    ৩।

    স্কুল

    মে

    আগষ্ট

    ফেব্রুয়ারি

    মে

     
  • ক্যাডেট পদোন্নতি, সিনিয়র ডিভিশন

    ক। ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল

    (১) যোগ্যতা

    (ক) নূন্যতম ছয়মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) গ্রেড ২ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

    (গ) জুনিয়র ডিভিশনের ক্যাডেটদেরকে সরাসরি সিনিয়র ডিভিশনে বিবেচনা করা যেতে পারে।

    (ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    খ। ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল

    (১) যোগ্যতা

    (ক) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) ক্যাডেট ল্যান্স কর্পোরালের মধ্য হতে ক্যাডেট কর্পোরাল হবে।

    (গ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবির শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

    (ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন। 

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    গ। ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট

    (১) যোগ্যতা

    (ক) ক্যাডেট কর্পোরালের মধ্য হতে ক্যাডেট সার্জেন্ট হবে।

    (খ) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (গ) গ্রেড- ১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

    (ঘ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবির/শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

    (ঙ) দুইটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    ঘ। ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও

    (১) যোগ্যতা

    (ক) নূন্যতম দুই বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) ক্যাডেট সার্জেন্টের মধ্য হতে সিইউও হবে।

    (গ) রেজিমেন্ট কমান্ডার কর্তৃক পরীক্ষা গ্রহণ।

    (ঘ) একটি বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

    (ঙ) একটি শীতকালীন যৌথ প্রশিক্ষণ/স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেডে অংশ গ্রহণ।

    (চ) তিনটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) রেজিমেন্ট কমান্ডার ওসি শাখা চূড়ান্ত অনুমোদন করবেন।

    ঙ। বিবিধ

    (১) জুনিয়র ডিভিশনের যে কোন পদবী সিনিয়র ডিভিশন হতে কণিষ্ঠ হবে।

    (২) জুনিয়ন ডিভিশন প্রশিক্ষণ সমাপনান্তে যদি কোন ক্যাডেট সিনিয়র ডিভিশনে যোগদান করে তাহলে তাকে সাধার ক্যাডেট হিসাবেই পরিগনিত করা হবে। কোন জেষ্ঠ্যেতা প্রদান করা হবে না।

    (৩) নতুন প্লাটুন প্রতিষ্ঠার পর ব্যাটালিয়ন/ফ্লোটিলা/স্কোয়াড্রন এবং রেজিমেন্ট কমান্ডার কর্তৃক ভারপ্রাপ্ত র‍্যাংক প্রদান করতে পারেন।

     

  • ক্যাডেট পদোন্নতি, জুনিয়র ডিভিশন

    ক) ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল

    (১) যোগ্যতা

    (ক) নুন্যতম ছয়মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) ষ্ট্যান্ডার্ড ২ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

    (গ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    খ) ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল

    (১) যোগ্যতা

    (ক) নূন্যতম নয় মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) ক্যাডেট ল্যান্স কর্পোরালের মধ্য হতে ক্যাডেট কর্পোরাল হবে।

    (গ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

    (ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    গ) ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট

    (১) যোগ্যতা

    (ক) ক্যাডেট কর্পোরালের মধ্য হতে ক্যাডেট সার্জেন্ট হবে।

    (খ) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (গ) ষ্টান্ডার্ড ১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।

    (ঘ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

    (ঙ) দুটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।

    ঘ) ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও

    (১) যোগ্যতা

    (ক) নূন্যতম এক বছর ছয় মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।

    (খ) ক্যাডেট সার্জেন্টের মধ্য হতে সিইউও হবে।

    (গ) রেজিমেন্ট কমান্ডার কর্তৃক পরীক্ষা গ্রহণ।

    (ঘ) একটি বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।

    (ঙ) তিনটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।

    (২) পদোন্নতি কর্তৃপক্ষ

    (ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।

    (খ) রেজিমেন্ট কমান্ডার ওসি শাখা চূড়ান্ত অনুমোদন করবেন।

    ঙ। বিবিধ

    (১) জুনিয়র ডিভিশনের যে কোন পদবী সিনিয়র ডিভিশন হতে কণিষ্ঠ হবে।

    (২) জুনিয়ন ডিভিশন প্রশিক্ষণ সমাপনান্তে যদি কোন ক্যাডেট সিনিয়র ডিভিশনে যোগদান করে তাহলে তাকে সাধারন ক্যাডেট হিসাবেই পরিগনিত করা হবে। কোন জেষ্ঠ্যেতা প্রদান করা হবে না।

    (৩) নতুন প্লাটুন প্রতিষ্ঠার পর ব্যাটালিয়ন/ফ্লোটিলা/স্কোয়াড্রন এবং রেজিমেন্ট কমান্ডার কর্তৃক ভারপ্রাপ্ত র‍্যাংক প্রদান করতে পারেন।