| ক্রমিক | পদোন্নতি পরীক্ষা | পরীক্ষা পরিচালনা পর্যদের গঠন | মন্তব্য |
| ১। | ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল | ক। সভাপতি: নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার। খ। সদস্যঃ (১) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (২) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক | প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার |
| ২। | ক্যাডেট ল্যান্স কপোরাল হতে ক্যাডেট কর্পোরাল | ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড খ। সদস্যঃ (১) নিজস্ব প্লাটুনের প্লাটুন কমান্ডার (২) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (৩) নিজস্ব প্লাটুনের দায়িত্ব প্রাপ্ত সামরিক প্রশিক্ষক | প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট/কোম্পানী কমান্ডার |
| ৩। | ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট | ক। সভাপতি: কোম্পানী সেকেন্ড ইন কমান্ড খ। সদস্যঃ (১) কোম্পানী সেকেন্ড ইন কমান্ড (২) প্লাটুন কমান্ডার (৩) পার্শ্ববর্তী প্লাটুনের প্লাটুন কমান্ডার (৪) ২ সামরিক প্রশিক্ষক | প্রশ্ন তৈরী করবেন ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট |
| ৪। | ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও | ক। সভাপতি: ব্যাটালিয়ন কমান্ড খ। সদস্যঃ (১) ব্যাটালিয়ন সেকেন্ড ইন কমান্ড (২) কোম্পানি কমান্ডারগণ (৩) ব্যাটালিয়ন হেড় কোয়ার্টারের পিইউগণ (৪)৩২ সামরিক প্রশিক্ষক | রেজিমেন্ট সদর দপ্তর হতে প্রশ্নপত্র তৈরী করা হবে |
Tag: জুনিয়র ডিভিশন
-

পদোন্নতি পরীক্ষা পরিচালনা
-
পদোন্নতি পরীক্ষার সময়সূচী
ক্রমিক
পর্যায়
ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কপোরাল
ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল
ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট
ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও
মন্তব্য
১।
বিশ্ববিদ্যালয়
এপ্রিল
জুলাই
জানুয়ারি
এপ্রিল/
অক্টোবর
বিশ্ববিদ্যালয় পর্যায়ে আলাদা কোম্পানী থাকলে এপ্রিল মাসে ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও পদোন্নতি পরীক্ষা হবে অথবা কলেজ পর্যায়ের সাথে অক্টোবর মাসে এ পরীক্ষা হতে পারে।
২।
কলেজ
অক্টোবর
জানুয়ারি
জুলাই
অক্টোবর
৩।
স্কুল
মে
আগষ্ট
ফেব্রুয়ারি
মে
-
ক্যাডেট পদোন্নতি, জুনিয়র ডিভিশন
ক) ক্যাডেট হতে ক্যাডেট ল্যান্স কর্পোরাল
(১) যোগ্যতা
(ক) নুন্যতম ছয়মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।
(খ) ষ্ট্যান্ডার্ড ২ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।
(গ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।
(২) পদোন্নতি কর্তৃপক্ষ
(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।
খ) ক্যাডেট ল্যান্স কর্পোরাল হতে ক্যাডেট কর্পোরাল
(১) যোগ্যতা
(ক) নূন্যতম নয় মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।
(খ) ক্যাডেট ল্যান্স কর্পোরালের মধ্য হতে ক্যাডেট কর্পোরাল হবে।
(গ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।
(ঘ) একটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।
(২) পদোন্নতি কর্তৃপক্ষ
(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।
গ) ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট
(১) যোগ্যতা
(ক) ক্যাডেট কর্পোরালের মধ্য হতে ক্যাডেট সার্জেন্ট হবে।
(খ) নূন্যতম এক বছর প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।
(গ) ষ্টান্ডার্ড ১ পদোন্নতি পরীক্ষায় কৃতকার্য।
(ঘ) একটি ক্যাপসুল/বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।
(ঙ) দুটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।
(২) পদোন্নতি কর্তৃপক্ষ
(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
(খ) ব্যাটালিয়ন কমান্ডার/ওসি ফ্লোটিলা/ওসি স্কোয়াড্রন চূড়ান্ত অনুমোদন করবেন।
ঘ) ক্যাডেট সার্জেন্ট হতে সিইউও
(১) যোগ্যতা
(ক) নূন্যতম এক বছর ছয় মাস প্লাটুন পর্যায়ে প্রশিক্ষণ।
(খ) ক্যাডেট সার্জেন্টের মধ্য হতে সিইউও হবে।
(গ) রেজিমেন্ট কমান্ডার কর্তৃক পরীক্ষা গ্রহণ।
(ঘ) একটি বার্ষিক প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ।
(ঙ) তিনটি সামাজিক উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ।
(২) পদোন্নতি কর্তৃপক্ষ
(ক) ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট ও প্লাটুন কমান্ডার উপযুক্ত প্রার্থীর জন্য সুপারিশ করবেন।
(খ) রেজিমেন্ট কমান্ডার ওসি শাখা চূড়ান্ত অনুমোদন করবেন।
ঙ। বিবিধ
(১) জুনিয়র ডিভিশনের যে কোন পদবী সিনিয়র ডিভিশন হতে কণিষ্ঠ হবে।
(২) জুনিয়ন ডিভিশন প্রশিক্ষণ সমাপনান্তে যদি কোন ক্যাডেট সিনিয়র ডিভিশনে যোগদান করে তাহলে তাকে সাধারন ক্যাডেট হিসাবেই পরিগনিত করা হবে। কোন জেষ্ঠ্যেতা প্রদান করা হবে না।
(৩) নতুন প্লাটুন প্রতিষ্ঠার পর ব্যাটালিয়ন/ফ্লোটিলা/স্কোয়াড্রন এবং রেজিমেন্ট কমান্ডার কর্তৃক ভারপ্রাপ্ত র্যাংক প্রদান করতে পারেন।

You must be logged in to post a comment.